হোয়াটসঅ্যাপ সেটিং করব | হোয়াটসঅ্যাপ সেটিং ২০২২
হোয়াটসঅ্যাপ সেটিং করব: হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার মেটা (Meta) মালিকাধীন একটি ম্যাসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপ অনেকের কাছে খুবই পছন্দের হওয়ার অন্যতম কারণ কোন প্রকার এড নেই হোয়াটসঅ্যাপে। তাছাড়া এটি অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন দিয়ে থাকে।
হোয়াটসঅ্যাপ সেটিং (whatsapp setting) ঠিকভাবে করতে হবে যদি এটি ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ সেটআপ সঠিকভাবে করতে পারলে এর থেকে সবচেয়ে ভালো পারফরম্যান্স পাবেন। হোয়াটসঅ্যাপে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানলে আপনি হোয়াটসঅ্যাপ সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম সম্পর্কে জানব আজকে। হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় জানা জরুরী যদি আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ ভিডিও কল কিভাবে দিতে হয়? হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে দিতে হয়? হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলতে হয়? ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানব আজকে।
হোয়াটসঅ্যাপ সেটিং করব
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। প্লে স্টোর থেকেই এটি 5 বিলিয়নের বেশি ইনস্টল হয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর জনপ্রিয়তা কেমন তা ধারণা করা যায়। হোয়াটসঅ্যাপ ভিডিও কল, হোয়াটসঅ্যাপ অডিও কল, হোয়াটসঅ্যাপ মেসেজিং এর জন্য খুবই জনপ্রিয়।
হোয়াটসঅ্যাপ সেটিং করব কিভাবে
হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম জানতে হলে বেশ কয়েকটি বিষয় ভাল হবে জানতে হবে। যে বিষয় গুলো সঠিকভাবে জানলে হোয়াটসঅ্যাপের এটুজেড সেটিং করা যাবে। পার্সোনাল মেসেজ হিসেবে হোয়াটসঅ্যাপ বেস্ট চয়েজ। তাই অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চাই। কিভাবে হোয়াটসঅ্যাপ সেটিং করবো অথবা হোয়াটসঅ্যাপ সেটিং 2022 লিখে সার্চ দিয়ে থাকে। আজকে আমরা সে বিষয়গুলো জানবো ধাপে ধাপে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম
হোয়াটসঅ্যাপ কি
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার
হোয়াটসঅ্যাপ ভিডিও
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপ ওয়েব
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বাংলা
হোয়াটসঅ্যাপ নাম্বার
হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার
হোয়াটসঅ্যাপ সেটিং করবো জানার জন্য এই কয়েকটি বিষয় ভালোভাবে জানলে যথেষ্ট। হোয়াটসঅ্যাপ সেটিং জানতে হলে এই বিষয়গুলো জানা জরুরী।
হোয়াটসঅ্যাপ কি
হোয়াটসঅ্যাপ সেটিং জানার আগে হোয়াটসঅ্যাপ কি তা জেনে নেই। হোয়াটসঅ্যাপ মেটা মালিকাধীন একটি মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ব্যবহারকারী 5 বিলিয়নেরও বেশি। হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয় একটি মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের জনপ্রিয় হওয়ার পিছনে বিভিন্ন কারণে রয়েছে। প্রথমত হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজিং ভিডিও অডিও কল করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া হোয়াটসঅ্যাপ end to end এনক্রিপশন দিয়ে থাকে। অথাৎ হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ দেখবে না এবং কেউ দেখতে পারবেনা। হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ তাদের সার্ভারে সংরক্ষণ করে না। তাহলে বুঝতেই পারছেন হোয়াটসঅ্যাপ আপনার তথ্যে হস্তক্ষেপ করে না।
হোয়াটসঅ্যাপ নিত্যদিনের প্রয়োজনীয় একটি অ্যাপ এ পরিণত হয়েছে। এর ইউজার এক্সপেরিয়েন্স খুবই দুর্দান্ত। আকর্ষণীয় ইন্টারফেস ব্যবহারকারীদের আকর্ষিত করে। ফলে বেশীরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। হোয়াটসঅ্যাপ মেসেজিং প্লাটফর্ম হলেও কল কোয়ালিটি খুবই দুর্দান্ত। পৃথিবীর যেকোন দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও অডিও কল দেওয়া যায়।
হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার খুবই পছন্দের। হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার করার বিভিন্ন কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে এটিতে যাদের নাম্বার সেভ করা আছে শুধু তারাই মেসেজ দিতে পারে। ফেসবুক মেসেঞ্জার এর মত অচেনা কেউ মেসেজ দিতে পারেনা। তাছাড়া হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বিজ্ঞাপন ছাড়া এবং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। হোয়াটঅ্যাপ মেসেঞ্জার এর ব্যবহারকারীদের অভিজ্ঞতা খুবই দুর্দান্ত। যেকোনো সময়ে ম্যাসেজিং ভিডিও কল অডিও কল ইত্যাদি করা যায়।
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেটিং করার জন্য প্রথমে হোয়াটস্যাপ ইন্সটল দিতে হবে। হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সবসময় প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তৃতীয় পক্ষের কোন ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইন্সটল করবেন না। এটি আপনার একাউন্ট এর তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। প্রথমে প্লে স্টোর ওপেন করে হোয়াটসঅ্যাপে লিখে সার্চ দিবেন। প্রথমে যে অ্যাপসটি আসবে সেটি ইন্সটল করে ফেলুন। হোয়াটস্যাপ ইন্সটল করার পর ওপেন করলে দেখবেন হোয়াটসঅ্যাপ আপনাকে স্বাগত জানাচ্ছে। এরপরে agree and continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজে আপনার নাম্বার দেওয়ার অপশন দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালু করতে আপনি যে দেশে বাস করেন সেই দেশ সিলেক্ট করে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর এর নেক্সট বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আপনাকে নম্বর ভেরিফাই করতে বলবে। এরপর আপনার দেওয়া নম্বরে একটি পিন কোড আসবে।
পিন কোড টি দেওয়ার পর অটোমেটিকলি আপনার হোয়াটস্যাপ মেসেঞ্জার ভেরিফাইড হয়ে যাবে। এরপর আপনার নাম দিয়ে নেক্সট এ ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে পারমিশন গুলো দিয়ে দিবেন। এরপর আপনার হোয়াটস্যাপ মেসেঞ্জার চালু হয়ে গেল। এখন আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে ম্যাসেজিং করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিতে পারবেন।
আরও পড়ুনঃ বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
হোয়াটসঅ্যাপ সেটিং ২০২২
হোয়াটসঅ্যাপ সেটিং করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। তাই আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ কিভাবে খুলতে হয় তা দেখে নিলাম এবার আমরা হোয়াটসঅ্যাপ সেটিং সম্পর্কে জানব। ডান কর্নারের তিন ডট মেনু থেকে সেটিং এ যাওয়ার পরে নিচের মত দেখতে পাবেন।
সেটিং এ যাওয়ার পরে আপনি যে অপশন গুলো দেখতে পারবেন তা হল।
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
- চ্যাট
- নোটিফিকেশন
- স্টোরেজ ও ডাটা
- Privacy
- Security
- Two step verification
- Change number
- Request account info
- Delete my account
হোয়াটসঅ্যাপ সিকিউরিটি সেটিংস থেকে আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ টু স্টেপ ভেরিফিকেশন হলো আপনি যখন নতুন কোন ডিভাইসে আপনার হোয়াটস্যাপ লগইন করবেন তখন আপনার ইমেইলে একটি পিন কোড যাবে। সেটি বসিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এ লগিন করতে হবে। এর ফলে কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে পারবে না। এক্সট্রা সিকিউরিটির জন্য হোয়াটসঅ্যাপ সেটিং থেকে টু স্টেপ ভেরিফিকেশন টি অবশ্যই অন করে নিবেন ।
হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ অর্থাৎ আপনি একটি নাম্বার দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন আছেন। কিন্তু আপনি যদি ওই নাম্বার টি ব্যবহার করা বাদ দিতে চান, তাহলে ঐ গ্রুপ থেকে বাদ পড়ে যাবেন । তাই আপনি চাইলে ওই নাম্বার টা চেঞ্জ করে আপনার নতুন নাম্বারটি আপনার হোয়াটস্যাপ একাউন্ট এড করতে পারেন। ফলে আপনার সকল তথ্য নতুন নাম্বারে মাইগ্রেট হয়ে যাবে এবং আপনি যেসব গ্রুপে জয়েন গ্রুপ এর নতুন নাম্বার দিয়ে জয়েন থাকবেন ফলে আপনাকে নতুন করে জয়েন হতে হবে না।
হোয়াটসঅ্যাপ রিকুয়েস্ট মাই ইনফো এই অপশন থেকে আপনার হোয়াটসঅ্যাপের তথ্য গুলো সংগ্রহ করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার উপায়? অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর রাখতে চাই না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চাই তখন আপনি এই অপশন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে, আপনার নাম্বারটি দিবেন দিয়ে নেক্সট এ ক্লিক করার পরে, আপনার নাম্বার একটি পিন আসবে। পিন কোড বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখা । হোয়াটসঅ্যাপ আমাদের মেসেজ সার্ভারে জমা রাখে না। এজন্য হোয়াটস্যাপ আনইনস্টল করে দিলে সব মেসেজ হারিয়ে ফেলি। এজন্য আমাদের ম্যাসেজ গুলোর ব্যাকআপ আমরা গুগল ড্রাইভে রাখতে পারি। আমাদের গুগোল ড্রাইভ একাউন্ট সেট করে দিলে নির্দিষ্ট সময়ে সকল মেসেজ আমাদের গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এবং নতুন করে ইন্সটল দেওয়ার সময় মেসেজগুলোর হবে ফলে আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যাবে না।
হোয়াটসঅ্যাপ ভিডিও
হোয়াটসঅ্যাপ ভিডিও কলের জন্য খুবই জনপ্রিয়। অন্যান্য মেসেজিং অ্যাপ এর তুলনায় হোয়াটসঅ্যাপের ভিডিও কল খুবই ভালো পারফরম্যান্স করে। হোয়াটসঅ্যাপ ভিডিও কল খুবই স্পষ্ট এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। অন্যান্য মেসেজিং অ্যাপ এ নেটওয়ার্ক একটু কম থাকলে কথা কেটে কেটে আসে অথবা ভিডিও দেখা যায় না। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এর নেটওয়ার্ক একটু কম থাকলেও ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে।
হোয়াটসঅ্যাপ সেটিং এরমধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল কিভাবে দিতে হয় তা জানব। অনেকেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেওয়ার সময় সমস্যায় পড়ে যান। কখনো কখনো কল দিতে ব্যর্থ হন। তাই আমরা দেখবো কিভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেয়।
হোয়াটসঅ্যাপ ওপেন করার পর প্রথমে কলস অপশনে যেতে হবে। এরপর নিচের দিকে কল আইকনে ক্লিক করতে হবে। এবার আপনার কন্টাক্টস এ সেভ করা নাম্বার গুলো মধ্যে যেগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে তাদের তালিকা দেখতে পারবেন। সকল নাম্বারের পাশে অডিও কল ও ভিডিও কলের আইকন রয়েছে। আপনি যাকে কল দিতে চান তার নামের পাশে থাকা ভিডিও অথবা অডিও আইকনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ভিডিও অথবা হোয়াটসঅ্যাপ অডিও কল যাবে। প্রথমবার হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেওয়ার সময় হোয়াটসঅ্যাপ আপনার মাইক্রোফোন ক্যামেরা এক্সেস চাইবে এগুলো এলাউ করে দিবেন।
তাহলে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল উপভোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি স্ট্যাটাস দিতে পারেন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচারে আপনি কোন ছবি বা টেক্সট দিতে পারবেন। যাদের কাছে আপনার নাম্বার সেভ করা রয়েছে তারা আপনার স্ট্যাটাস দেখতে পারবে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করে আপনি আপনার কন্টাক্ট লিস্টে থাকা সকলকে একসাথে একটি মেসেজ দেখাতে পারেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে হলে আপনাকে প্রথমে স্ট্যাটাস অপশনে যেতে হবে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অপশনে যাওয়ার পরে আপনি নিচের দিকে দুইটি অপশন দেখতে পারবেন। একটি টেক্সট অপশন অপরটি পিকচার অফশন। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট স্ট্যাটাস দিতে চান তাহলে টেক্সট আইকনে ক্লিক করে আপনার মেসেজ লিখে পাবলিশ করবেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার সময় আপনি আপনার স্ট্যাটাসের রং পরিবর্তন করতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইংলিশে দিতে গেলে আপনি ইংলিশ ফন্ট পরিবর্তন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যদি আপনি কোন ভিডিও বা ছবি দিতে চান তাহলে ভিডিওস অন এ ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে থাকা আপনার যেকোনো ভিডিও আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন। তবে ভিডিও দৈর্ঘ্য 30 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। আপনি চাইলে যেকোন ছবিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন। এতে করে আপনার কন্টাক্ট এ থাকা সকলেই সেটি দেখতে পারবে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে দেখবেন। এজন্য স্ট্যাটাস অপশনে যাওয়ার পরে আপনার কন্টাক্ট লিস্টে থাকা যদি কেউ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকে। তাহলে তাদের নাম গুলো সেখানে দেখতে পারবেন। নামের উপর ক্লিক করলেই তাদের দেওয়া স্ট্যাটাস গুলো দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব Whatsapp.web
হোয়াটসঅ্যাপ ওয়েব ফিচার ব্যবহার করার মাধ্যমে আপনার পিসিতে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। যারা কম্পিউটারে বা অনলাইনে কাজ করেন তাদের বেশির ভাগ সময় পিসির সামনে বসে থাকতে হয়। আবার বারবার মোবাইলের নোটিফিকেশন চেক করতে গেলে কাজের ব্যাঘাত ঘটে এবং সময় নষ্ট হয়।
তাই আপনি চাইলে আপনার পিসিতেই whatsapp.web ফিচারটি ব্যবহার করার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ পিসিতে চালাতে পারেন। এতে করে হোয়াট্সঅ্যাপ মেসেঞ্জারে কেউ মেসেজ বা কল করলে আপনি পিসি থেকেই তা দেখতে পারবেন। আপনাকে আর আলাদা করে মোবাইলে দেখতে হবে না। এতে আপনার সময় বেচে যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ফিচারটি ব্যবহার করার জন্য whatsapp.web এই লিংকে যেতে হবে গিয়ে আপনার কান্ট্রি এবং নাম্বার দিতে হবে। তাহলে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপে একটি পিনকোড আসবে, সেই পিনকোড কি ওখানে বসিয়ে দিলে আপনার পিসিতে whatsapp.web ফিচারটি চালু হয়ে যাবে। এখন আপনি পিসিতে বসেই হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ভিডিও, অডিও কল ম্যাসেজিং সবকিছুই করা যায়। তবে whatsapp.web ফিচারটি ব্যবহার করতে হলে আপনার মোবাইলে ডাটা কানেকশন অন রাখতে হবে। কারন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইন্টারনেটের সাথে সংযুক্ত না হলে হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহার করে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ ওয়েব আপনার কাজে আসতে পারে।
আরও পড়ুনঃ অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক
হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যাসেজিং এর জন্য খুবই সুন্দর একটি সমাধান। অফিসের সকল কর্মচারী কে একটি গ্রুপের মধ্যে অ্যাড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা যেতে পারে। অথবা সকল বন্ধুদের একসাথে করার জন্য হোয়াটসএপ গ্রুপ এর বিকল্প হয়না। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাই একসাথে মেসেজিং ভিডিও অডিও কল কথা বলা যায়।
হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলতে হয়? এই প্রশ্নটিই আপনার মাথায় আসতে পারে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে চ্যাট অপশনে নিচের দিকে মেসেজ আইকনটিতে ক্লিক করলে সকল নাম্বার একসাথে দেখা যাবে। সেখানে নিউ গ্রুপ অপশনে ক্লিক করলে আপনার সকল নাম্বার দেখা যাবে। আপনি যাদেরকে গ্রুপে অ্যাড করতে চান সেই নম্বরগুলো কে সিলেক্ট করুন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক পরে গ্রুপে একটি নাম দিতে বলবে। গ্রুপের নাম দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করলে গ্রুপ খোলা হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেতে হলে প্রথমে আপনাদের গ্রুপে প্রবেশ করতে হবে। উপরের ডান দিকে তিন ডট মেনুতে যেতে হবে। তিন ডট মেনুতে যাওয়ার পরে গ্রুপ ইনফো নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে গ্রুপের সকল তথ্য দেখা যাবে যেমন গ্রুপে কতজন আছেন কে কে আছেন ইত্যাদি। এখান থেকে চাইলে কাউকে গ্রুপে অ্যাড করা যাবে। এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি চেঞ্জ করা যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এর প্রয়োজন হয় যখন কারো নাম্বার মোবাইলে সেভ করা থাকে না। তখন তাকে ইনভাইটেশন লিঙ্ক পাঠালে সে ওই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারে। গ্রুপ ইনফোতে যাওয়ার পরে নিজের মত দুইটি অপশন দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক তৈরি করার জন্য invite via link অপশনটিতে ক্লিক করলে গ্রুপের জন্য একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটি কপি করে কাউকে পাঠালে সে গ্রুপে জয়েন করতে পারবে।
আমাদের শেষ কথা
হোয়াটসঅ্যাপ সেটিং কিভাবে করব? হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক তৈরী ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে চেয়ে ছিলেন। আজকের আর্টিকেলে আমরা হোয়াটসঅ্যাপের সেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।